সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্রসহ মো. হাবিবুল্লাহ হাবিবকে (৩৩) আটক করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে দুইটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (১৯ জুন) নগরীর চান্দগাঁওয়ের পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, র‍্যাব গোপন সংবাদে জানতে পারে পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এসময় হাবিবুল্লার দেহ ও বাসা তল্লাশি করে দুইটি দেশীয় পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, হাবিবুল্লাহ দীর্ঘদিন চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিলেন। তাকে এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা