সারাদেশ

রাস্তার বৈদ্যুতিক তার ছিঁড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম সিয়াম বাবু (১২)। সোমবার (১৪ জুন) রাতে নিহতের বাড়ির পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম বাবু উপজেলার উলুরচাপড় গ্রামের দুলাল তালুকদারের ছেলে। স্থানীয় ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বাবু।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠে পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলা শেষে রাস্তায় বসে বিশ্রাম করছিল। তার মাথার উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সঞ্চালনের তার আড়াআড়ি ভাবে ঝুলানো ছিল। সিয়াম রাস্তায় বসে বিশ্রামকালে বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত সিয়াম বাবুকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে সিয়ামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা