সারাদেশ

একদিনে ৪ সন্তানের মা

ফেনী প্রতিনিধি: একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২৪ বছরের সালমা আক্তার। চিকিৎসকরা জানান, সালমা ও তার সন্তানরা সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ খবরে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকে।

সালমা ফেনীর পরশুরাম উপজেলার জিএমহাট এলাকার শরিফপুরের গৃহবধূ। তার স্বামী প্রবাসী মো. আলম।

সোমবার (১৪ জুন) বিকেলে জেলা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে অপারেশনের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এই গৃহবধূর চার বছরের আরও এক ছেলেসন্তান রয়েছে।

গৃহবধূর দেবর আনোয়ার হোসেন বলেন, জন্মের আগে আলট্রাসনোগ্রাফির রিপোর্টের মাধ্যমে দুই সন্তানের কথা জানতে পারি। সোমবার দুপুরে প্রসব ব্যথা উঠলে ভাবিকে ক্লিনিকে নিয়ে আসি। ডাক্তাররা সিজারের জন্য পরামর্শ দেন। একসঙ্গে চার সন্তান জন্ম হওয়ায় আমরা খুবই খুশি।

অপারেশনে দায়িত্ব পালনকারী ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, সফলভাবে সালমার সিজার অপারেশন সম্পন্ন হয়েছে। গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছে। তাদের আলাদা কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা