সারাদেশ

ফের আমিন বাজারের সালেহপুর সেতু বন্ধ

নিজস্ব প্রতিবদেক: ঢাকার আমিনবাজার এলাকায় মেরামত ও পরীক্ষার জন্য সালেহপুর সেতুর ঢাকামুখী লেনে যানচলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তাতে শনিবার (১২জুন) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ওই সেতুর বিপরীত লেনে হেমায়েতপুর পর্যন্ত তীব্র যানজটের দেখা দিয়েছে।

সেতুর হেমায়েতপুরগামী লেনে উভয়মুখী যানচলাচলের কারণে শনিবার সকাল থেকেই লেগে আছে প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ যানজট।

এর আগে, গত ১৩ জানুয়ারি সেতুটির ঢাকামুখী একটি লেনের গার্ডারে ফাটল দেখা দিলে তখন যানচলাচল বন্ধ করে দেয় সওজ কর্তৃপক্ষ। পরে সংস্কারকাজ শেষে চার সপ্তাহ পর ২৩ ফেব্রুয়ারি যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি।

ট্রাফিক পুলিশ ও সওজ কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতের মধ্যে কাজ শেষ হলে রাতেই অথবা রোববার সকাল থেকেই সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানচলাচল করতে পারবে।

আমিনবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি সাংবাদিকদের বলেন, এর আগে এই ব্রিজের ত্রুটি সারাতে সংস্কারকাজ হয়েছিল। সেতুটা এখন টেস্ট (পরীক্ষা) করতেছে সওজ। আগের ত্রুটিটা ঠিক হইছে কি না, আগের পজিশনে (জায়গা) কোনো সমস্যা আছে কি না, তা দেখা হবে। যদি খারাপ পজিশন না হয় তাহলে ওনারা আজকেই ছেড়ে দিবে। ওনারা তো (সওজ) অফিশিয়ালি বলতেছে রাত ৮টার আগে ছাড়ার কথা। না হলে আগামীকাল সকালের মধ্যে ছেড়ে দিবেন।

যানজট দুই দিকেই। সাধারণ মানুষ যানজটে কষ্ট করছে। তারপরে ভিআইপির কথা তো বললামই না। আমরা একসাইড ধরি, একসাইড ছাড়ি। অন্য কোনো ভিআইপির মুভমেন্ট থাকলে তাহলে সেইভাবে ওইপাশটা (সাভারমুখী) বেশি করে চালাই।

সড়ক ও জনপথের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী শামিম আল-মামুন সাংবাদিকদের বলেন, ভোর ৬টা থেকেই আমরা কাজ শুরু করেছি। ব্রিজের ওপরে আমরা টেস্ট ও চেক করছি। নিচের দিকটায় ছোটখাটো রিপেয়ার করছি। ব্রিজটা কী রকম পারফর্ম করতেছে সেটা দেখছি। একই সাথে কিছু ত্রুটি ছিল, সেগুলো রিপেয়ার করছি এই সুযোগে। আজকের পরে ঠিক হয়ে যাবে। কালকে থেকে গাড়ি স্বাভাবিকভাবে চলবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা