সারাদেশ

বাজেট সংশোধন দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান খাতে বরাদ্দ বৃদ্ধি এবং মেহনতি গরিব মানুষের জন্য খাদ্য নিরাপত্তাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বাজেট সংশোধন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা বাম গণতান্ত্রিক জোট এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক আবদুর রহমান রুমী।

২০২১-২০২২ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে উত্থাপিত বাজেটকে গণবিরোধী, গতানুগতিক এবং গরিব মারার বাজেট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহম্মদ ভূঁইয়া প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা প্রবাসী শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের দুরবস্থা, গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মেহনতি মানুষ, গ্রামীণ কৃষি, শ্রমিক-কৃষকসহ ছাত্রজনতার জীবনের নানামুখী দুঃখ-দুর্দশার কথা উলে­খ করে এ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার, জেলা সিপিবির সদস্য কমরেড নরুল হুদা, দেবব্রত দাস, অধ্যাপক ফরিদ আহম্মদ, শ্রমিকনেতা হাবিবুর রহমান হীরা, দুলাল মিয়া, রজব আলী, জেলা বাসদ নেতা এডভোকেট সোহেল রানা, আসাদ অরভিং, খালেদা আক্তার, সিপিবি নেতা কামরুল ইসলাম রাজ্জাকী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা