সারাদেশ

ঠাকুরগাঁও ইউএনও’র শ্যালকের প্রতারণা 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার প্রলোভনে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলার হরিপুর উপজেলা ইউএনও’র শ্যালক তানবিন হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে ইউএনওর শ্যালক এর সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসি আর কৌশলে পালিয়ে গেছে তানবিন হাসান।

মুজিববর্ষ উপলক্ষে জেলার হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯৩৬ টি ঘর নির্মাণ করার কথা । ইতোমধ্যে ৫৩৬ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে ও বাকি ৪০০ টি ঘর নির্মাণাধীন রয়েছে। এসব কাজ তদারকির দায়িত্বে ছিলেন হরিপুর উপজেলার ইউএনও আব্দুল করিম তার শ্যালক তানবিন হাসান । তিনি ইউএনও নাম ভেঙ্গে ভাতুরিয়া রামপুর গ্রামের ২০/২৫জন দরিদ্র মানুষের কাছে বাড়ি দেওয়ার প্রলোভন দিয়ে প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আর টাকা আদায় করে তানবিন হাসাওরে সহযোগী আবুল কালাম আজাদ।

প্রথম ধাপে বাড়ি দিতে না পারায় এলাকাবাসি শ্যালকের বিরুদ্ধে ক্ষেপে যায়। এদিকে মঙ্গলবার (৮ জুন) রাতে শ্যালক তানবিন ও তার সহযোগী রামপুর গ্রামে গেলে গ্রামের লোকজন তাদের কাছে প্রদত্ত টাকা ফেরত দাবি করে। কিন্তু তারা টাকা দিতে না পারলে তাদের আটক করে গ্রামবাসী । অবস্থা বেগতিক দেখে ইউএনও শ্যালক তানবিন হাসান সেখান থেকে পালিয়ে যায়। তার সহযোগী আবুল কালাম আজাদকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, আইন সকলের জন্য সমান। অপরাধী যেই হোক না কেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা