সারাদেশ

ছাত্রলীগ নেতার হাতে ব্রাহ্মণবাড়িয়ার দুই সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার জেরে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনকে মারধোরের ঘটনা ঘটেছে। রোমান নামে এক ছাত্রলীগ ক্যাডার তার গায়ে হাত তোলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুনঃসংস্কারের দাবিতে আয়োজিত মানববন্ধন শেষে স্টেশন প্লাটফর্মের ভেতরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত অন্যান্য সহকর্মীরা উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের উত্তেজনাকে ঘিরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চালুর দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে স্টেশন চত্বরে এক মানববন্ধনের আয়োজন করেন সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এতে ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন একাত্ম হয়ে অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা সেখানে যান। সেসময় অন্যান্যদের সাথে শাহাদৎ হোসেনও সেখানে অবস্থান করছিলেন।

স্টেশনের গেট কিপার মুরাদুল ইসলামকে সৈনিক লীগ নেতা জুম্মানের ভাই রোমান মারধোর করেছেন শুনে শাহাদৎ যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানালে অভিযুক্ত রোমান তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

একপর্যায়ে রোমান ও তার ভাই সৈনিক লীগ নেতা জুম্মান শাহাদৎকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এদিকে তাকে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ‘দ্য ডেইলি সান’ পত্রিকার জেলা প্রতিনিধি নিয়ামুল ইসলাম আকঞ্জি। পরবর্তীতে সহকর্মীরা শাহাদৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী শাহাদৎ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, রেলস্টেশনের গেট কিপার মুরাদুল ইসলামকে ছাত্রলীগকর্মী রোমান মারধর করেছেন। বিষয়টি আমি যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানালে তিনি আমার উপর চড়াও হন।

এ অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনায় জেলার সাংবাদিকমহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনা পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রেসক্লাবে জড়ো হয়ে এ ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান সাংবাদিকরা। এসময় তারা অভিযুক্ত রোমানকে অবিলম্বে গ্রেফতারের জোর দাবি তোলেন।

পরে ঘটনা সম্পর্কে জানতে পেরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রেসক্লাবে এসে এই অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

আহত শাহাদৎকে দেখতে এসে পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় তার সাথে উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা