সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে শিক্ষক হেনস্তার বিচার দাবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে অছাত্র ও বহিরাগত ক্যাডার কর্তৃক শিক্ষক হেনস্তা ও লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উপাচার্যের সাথে দেখা করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ইবি লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তাদের হাতে হেনস্তাকারীদের বিচার চাই, সন্ত্রাসের আস্তানা এ ক্যাম্পাসে হবে না, বহিরাগতদের কালো হাত ভেঙ্গে দাও গুটিয়ে দাও, প্রশাসন নিরব কেন? বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অবমাননার অভিযোগ

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি গত ৬ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দেখা করতে গেলে বহিরাগত ও অছাত্ররা শিক্ষকদের লাঞ্ছিত ও উস্কানিমূলক কথা বলে। আমরা মনে করি এতে শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। আমরা ভিসি মহোদয়কে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিতে চাই এর মধ্যে যদি অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় না আনা হয়। তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

পরে শিক্ষার্থীরা উপাচার্যের সাথে দেখা করতে গেলে সেখানে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী উপস্থিত হন। এসময় তারা দাবি করেন শিক্ষার্থীদের দিয়ে একটি গ্রুপ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এর প্রেক্ষিতে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করা হয়েছে। এসময় সেখানে শাখা ছাত্রলীগের কর্মী কামাল হোসেন, শাহিন পাশা, সাকিল আহমেদ ও প্রাঞ্জল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

এর আগে সকাল ১১ টার দিকে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ক্যাম্পাসে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য ছাত্রলীগ সবসময় সজাগ থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা