সংগৃহীত ছবি
শিক্ষা

ইবি লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অবমাননার অভিযোগ

সভায় ১ম পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম । এছাড়াও বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. নাসিম বানু, ইবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফকরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মোঃ আসিক এ খোদা ও শাম্মি আক্তার অন্তরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সরকারের শিক্ষানীতির মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার একটি নির্দেশনা রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় আমরা কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে তার পরিপূর্ণতা পেতে চলেছে। এখন প্রতিটি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছে। এটি প্রতিষ্ঠার ফলে অ্যালামনাইদের নিকট থেকে বিশ্ববিদ্যালয় তথা বিভাগগুলো বিভিন্ন ভাবে সহযোগিতা পাবে।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

এর আগে লোক প্রশাসন বিভাগের উপর একটি ডকুমেন্টারি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের প্রয়াত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং বিভাগের দায়িত্বপালনকারী সকল বিভাগীয় সভাপতিকে সম্মাননা প্রদান করা হয়। পরে সাংগঠনিক সভা, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা