সারাদেশ

প্রতারণা করে বিয়ে, বাড়িতে নিয়েই খুন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ধনাঢ্য বাবার পাঁচতলা বাড়ি আছে বলে প্রেমিকাকে ফাঁদে ফেলেছিলেন ভ্যানচালকের সন্তান সাকিব হোসেন (২৪)। প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েই বিষয়টি টের পান প্রতারণার শিকার নাজনিন আক্তার (২৪)। এ ঘটনায় কলহ চরম আকার নিলে সেই রাতেই সাকিব নাজনিনকে খুন করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেন।

বরিশালের গৌরনদীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করেছে।

নিহত নাজনিন বগুড়া সদরের সাব গ্রামের ব্যবসায়ী আবদুল লতিফের মেয়ে। পড়াশোনা করতেন বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের দ্বাদশ শ্রেণিতে। অভিযুক্ত সাকিব হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামে। বাবা ভ্যানচালক করিম হাওলাদার মা ও বোনকে নিয়ে গৌরনদী বাটাজোর হরহর গ্রামের সালাউদ্দিন মিয়ার বাড়িতে একটি টিনের ঘরে ভাড়া থাকেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত সাকিব সেনাসদস্য হিসেবে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

নিহত নাজনিনের পরিবার ও পুলিশ জানায়, নাজনিনের সঙ্গে ফেসবুকে সাকিব হোসেনের পরিচয় হয়। পরে সেখান থেকে প্রেমের সম্পর্ক। পরে গত বছর ৩০ সেপ্টেম্বর তারা শরিয়ত মোতাবেক এবং ১ অক্টোবর নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। দুজনই বিয়ের কথা গোপন রাখেন। পরে দুই পরিবারে জানাজানি হলে মেয়ের পরিবার প্রথমে বিয়ে মেনে না নিলেও পরবর্তী সময়ে মেনে নেয়। তবে বিয়ের কাবিননামায় সাকিব প্রকৃত পরিচয় গোপন রেখে নিজের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার ‘জালোকাঠি’ গ্রাম, পোস্ট আগৈলঝাড়া উল্লেখ করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, গত ৩ মে সাকিব কর্মস্থল বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট থেকে এক মাসের ছুটি নেন এবং বগুড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করেন। ২৪ মে সকালে সাকিব স্ত্রীকে বলেন, তাঁর বাবা গুরুতর অসুস্থ। মা–বাবা তাঁকে দেখতে চান। এ কথা বলে শ্বশুরবাড়ির কাউকে কিছু না জানিয়ে স্ত্রী নাজনিনকে নিয়ে তিনি বরিশালে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই দিন বিকেলে নাজনিনের পরিবারের লোকজন বাড়ি ফিরে মেয়ে-জামাতাকে না পেয়ে মুঠোফোনে ফোন করলে সাকিব একেক সময় একেক কথা জানান। রাত ১১টার দিকে নাজনিনের পরিবার ফোন দিলে স্বামী-স্ত্রী দুজনেরই ফোন বন্ধ পাওয়া যায়। ২৬ মে সকালে নাজনিনের বড় ভাই আবুল আহাদ বগুড়া সদর থানায় বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। পুলিশ বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টকে জানায় এবং ২৭ মে নাজনিনের বড় ভাই আহাদ নিজেও বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টকে লিখিতভাবে অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ সেনাসদস্য সাকিবের ছুটি বাতিল করে ২৮ মে কর্মস্থলে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিন হাজির হলে সাকিবকে সেনা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি স্ত্রী নাজনিনকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তী সময়ে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ সাকিবকে বগুড়া থানায় সোপর্দ করে। পরে পুলিশের কাছে সাকিব খুনের দায় স্বীকার করেন। তিনি বলেন, ২৪ মে রাত ১০টার দিকে স্ত্রী নাজনিনকে নিয়ে তিনি বাবার ভাড়া বাসায় পৌঁছান। সেখানে টিনের জীর্ণশীর্ণ ঘরে উঠলে স্ত্রী তাঁর কাছে জানতে চান, প্রেমের সময় তিনি বাবার বাড়ি পাঁচতলা বিল্ডিং বলেছিলেন। তবে এখন কেন এখানে উঠলেন? এ নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাঁটির একপর্যায়ে সাকিব নাজনিনকে খুন করার সিদ্ধান্ত নেন। ২৪ মে রাত ১২টায় তিনি স্ত্রী নাজনিনকে প্রথমে গলায় রশি পেঁচিয়ে, পরে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে নাজনিনের লাশ গলার ওড়না দিয়ে টেনে নিয়ে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।

নিহত নাজনিনের বড় ভাই আবুল আহাদ (৩০) বলেন, সাকিব বিয়ের কাবিননামায় মিথ্যা ঠিকানা ব্যবহার করেছেন। তাঁর বাবা এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি এবং গ্রামে তাঁদের পাঁচতলা বাড়ি আছে বলে তাঁর ছোট বোন নাজনিনকে জানিয়েছিলেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, বগুড়া সদর থানার পুলিশ মডেল থানা-পুলিশের সহায়তায় আজ অভিযুক্ত সাকিব হাসানকে নিয়ে লাশ উদ্ধারে বের হয়ে পাম্প দিয়ে ট্যাংকের পানি সেচ করে দুপুরে লাশের আংশিক, ব্যবহৃত একটি ওড়না, মুঠোফোন উদ্ধার করেছেন তারা। লাশের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সাকিবের মা–বাবা ও বোন পলাতক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা