সারাদেশ

মাছ শিকারে গিয়ে বজ্রাঘাতে জেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে রাসেল হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মজুচৌধুরীরহাট ঘাট এলাকার জেলে সুরুত আলির ছেলে। তারা ঘাট এলাকার ভাসমান জেলে (মানতা সম্প্রদায়)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে বাবা-মায়ের সঙ্গে রাসেল নদীতে মাছ শিকারে যায়। এসময় অন্যরা নৌকার ছাউনির ভেতরে থাকলেও রাসেল বাইরে ছিল। নদীর মেঘার চর এলাকায় বজ্রাঘাতে রাসেল ঘটনাস্থলেই মারা যায়।

চররমনি মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, বজ্রাঘাতে ভাসমান জেলে রাসেল মারা গেছে। মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা