সারাদেশ

জবরদখরের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী শহরের সেন্টার পাড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বসতবাড়ি জোর-জবরদস্তি করে দখল এবং উৎখাতের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ০১ জুন) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে রমেশ চন্দ্র কর অভিযোগ করেন, সেন্টার পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় খোকন চন্দ্র চ্যাটার্জী, সাংবাদিক মনোক কান্তি কর, শিক্ষিকা বানী দেবী ও দরিদ্র অসহায় শ্যামল, কমল মুখার্জীসহ বেশ কয়েকটি হিন্দু পরিবার জমিদার আমল থেকে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী শুভাশিষ মূখার্জী অবৈধ টাকা এবং ক্ষমতা ব্যবহার করে হিন্দু পরিবার গুলো কে উৎখাত করতে চাচ্ছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, শুভাশিষ মূখার্জী শহরের ভূমিদস্যু, জালিয়াতি, হুন্ডি ব্যবসার সাথে জড়িত।

সংবাদ সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বাদল ব্যানার্জী, মুক্তিযোদ্ধা আমান তালুকদার সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে শুভাশিষ মূখার্জী মোবাইল ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা