সারাদেশ

বোন ধর্ষিত, ভাইয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের জের ধরে চুরির অপবাদ দিয়ে তার ভাইকে মারধরের ঘটনা ঘটেছে। এতে অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন ওই ছাত্রীর ভাই।

মঙ্গলবার (১ জুন) ভোরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার (২৯ মে) রাতে এলাকায় চুরির অপবাদ দিয়ে তাকে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুল্লাপুর এলাকায় এক মাদরাসাছাত্রী প্রতিবেশী তিন কিশোরের একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় বাবুল মিয়ার ছেলে ফাহিম, আফসার চৌধুরীর ছেলে সামি ও হাসান মিয়ার ছেলে হাবিবুরের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা করেন। অভিযুক্ত ফাহিম ও হাবিবুর বর্তমানে জেলহাজতে রয়েছেন। অপর অভিযুক্ত ধর্ষণের সহযোগী সামি জামিনে রয়েছেন।

এদিকে শনিবার (২৯ মে) রাতে ওই ছাত্রীর ভাই পারভেজ অভিযুক্ত প্রতিবেশী সামিদের বাড়ির ওপর দিয়ে আসছিলেন। এ সময় তাকে ধরে চুরির অপবাদ দিয়ে সামির ফুপা বাচ্চু কোতয়াল (৫৫), বাবা হাসান (৫০) ও হাসানের স্ত্রী (৩৫) ব্যাপক মারধর করেন। এতে অপমান সহ্য করতে না পেরে পরদিন রোববার (৩০ মে) বিষপান পান করেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ধর্ষণের বিষয়ে মামলা আদালতে চলমান আছে। দুই অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীর ভাইয়ের কীটনাশক পানে মৃত্যুর ঘটনাটি ভিকটিম পরিবার সূত্রে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।’

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা

গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

কলাপাড়ায় সাড়ে চার হাজারসহ পটুয়াখালীতে একদিনে প্রাণহানি ৪৭,৮৪৮

১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্...

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা

​মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা