সারাদেশ

এমপিকে কাদা ছুড়ল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস। আর এই জলোচ্ছ্বাসের প্রভাবে খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্থানে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত স্বেচ্ছাশ্রমে কাজ করছিলেন গ্রামবাসী।

মঙ্গলবার (০১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলার নিয়ে সেখানে উপস্থিত হন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

বাঁধে কাজ করা উত্তেজিত জনতা সংসদ সদস্যকে দেখে বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে স্লোগন দিতে শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কাঁদা ছুড়ে মারতে থাকেন সংসদ সদস্যকে বহন করা ট্রলারের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রলার নিয়ে চলে যান বাবু। মাইকে উত্তেজিত মানুষকে শান্ত হওয়ার আহবান জানান একজন ঘোষক।

কিন্তু প্রায় আধা ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে বাঁধ এলাকায়। বাবুকে ট্রলার নিয়ে ফিরে যেতে দেখে হাততালি দিয়ে ওঠেন অনেকেই। তবে কিছুক্ষণ পর আবার ফিরে আসেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এলাকাবাসীর সঙ্গে বাঁধ নির্মাণ কাজেও অংশ নেন তিনি।

স্থানীয়রা জানান, এমপি বাবুকে একটি ট্রলারে করে ভাঙা বাঁধের কাছে আসতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষ। যখনই তার ট্রলারটি ঘাটে ভিড়তে যায়, তখনই কাঁদা ছুড়তে শুরু করেন অনেকে। বারবার মাইকে ঘোষণা দিয়েও উত্তেজিত জনতাকে নিবৃত্ত করা যায়নি।

স্থানীয়রা আরও বলেন, বাঁধ মেরামত করা যাদের দায়িত্ব তারা কেউ এগিয়ে আসে না। আমরা ক্ষতিগ্রস্ত হই, আমাদেরই বাঁধ মেরামতের দায়িত্ব নিতে হয়। তাহলে জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দায়িত্ব কী? আমরা জেনেছি এমপির লোকজন বাঁধ সংস্কারের দায়িত্ব পান। তাদের অবহেলায় আজ এমন পরিস্থিতি।

কেন এমপির ওিপর ক্ষিপ্ত হলেন—এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা বলেন, ইয়াসের পর কয়রায় পানিবন্দি মানুষ ভীষণ কষ্টে আছে। জোয়ারের পানিতে ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি নষ্ট হচ্ছে। ঘরে খাবার নেই। তারপরও তারা খেয়ে না খেয়ে স্বেচ্ছায় বাঁধ মেরামত করছে।

বাঁধ ভেঙে গেলে বেড়িবাঁধের কাজ নিয়ন্ত্রণ করেন এমপি বাবু। তার ঘনিষ্ঠদের ঠিকাদারির কাজ দেওয়া হয়। এ কারণে বাঁধের কাজ বেশি দিন টেকে না। পানি উন্নয়ন বোর্ডের কর্তারাও ভয়ে কিছু বলেন না। তাই জোয়ারের পানি সামান্য বাড়লেই বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে ডুবতে হয় কয়রাবাসীকে।

মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, ওরা (স্থানীয়রা) বিক্ষুব্ধ। তারা বলেছে, আমরা কষ্টে আছি, আপনি থাকতে আমরা কেন এত কষ্ট পাচ্ছি? ওরা টেকসই বেড়িবাঁধ হয় না কেন এ নিয়ে স্লোগান দিয়েছে। এখানকার রাজনীতি তো বেড়িবাঁধ নিয়ে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ তো চেষ্টা করবে আমাকে হেয় করতে। বেড়িবাঁধ মেরামতে ৫-৭ হাজার লোক কাজ করছেন।

তার মধ্যে আমার বিপক্ষে তো কেউ থাকবে। কিছু লোক বিক্ষুব্ধ হলেও কিছু লোক বলেছে, উনি তো নিজে এসেছেন। কাজ করছেন বরাদ্দ বাড়াচ্ছেন। সময় তো লাগবে। ওদের দাবি আমি যেন একটু মাটি কাটি। আমি ওদের সঙ্গে মাটি কেটেছি। তাদের বুঝিয়ে বলেছি, আমাকে একটু সময় দেন। প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা