সারাদেশ

পটুয়াখালীতে অর্ধশত কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে পটুয়াখালীতে প্রায় সাড়ে ৭ হাজার মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে এসব ঘের তলিয়ে অর্ধশত কোটি টাকারও বেশি মাছ পানিতে ভেসে গেছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। করোনা মহামারির মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার কোন বিকল্প দেখছেন না প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিরা।

সরেজমিন পরিদর্শেনকালে জেলার করাপাড়া উপজেলার নীলগঞ্জ, হাজিগঞ্জ, পুরান মহিপুর, রাঙ্গাবালীর চর আন্ডা, নয়ার চর, চালিতাবুনিয়া, দুমকীর আঙ্গারিয়াসহ বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এবং ভরা পূর্ণিমার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের থেকে ৭/৮ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদীর পানি খুব সহজেই বেড়িবাঁধ টপকে ঘের এবং পুকুরে প্রবেশ করেছে। কোথাও কোথাও পানির চাপে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে মাছ সব নদীতে নেমে গেছে।

রাঙ্গাবালীর চরগঙ্গা এলাকার সুখী হাওলাদার (৪১), মুকুল মীর (৪৫) জানান, তাদের চিংড়ির ঘের বেড়িবাঁধের ভেতরের অংশে ছিলো। অনেকটা নিরাপদ মনে করেছিলেন। কিন্তু ইয়াসের ধাক্কায় বেড়িবাঁধ ভেঙ্গে তাদের ঘেরের বাগদা চিংড়ি, সাদা মাছসহ প্রায় ২৫ লাখ টাকা মাছ নদীতে ভেসে গেছে। বেড়িবাঁধের বাইরে যাদের ঘের রয়েছে তাদের ঘেরের কোন চিহ্নই নেই বলে জানান তারা।

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের শেখ জামাল সেতু সংলগ্ন হাজিগঞ্জ এলাকার রাসেল (২৫), সেলিম আকন(৫৫), রুহুল আমীন(৩৫) জানান, শেখ জামাল সেতুর পূর্ব প্রান্ত থেকে শহীদ আলাউদ্দীনের বাড়ি পর্যন্ত সোনাতলা নদীর তীরে আড়াই কিলোমিটার এলাকায় প্রায় অর্ধশত মাছের ঘের রয়েছে। বাগদা চিংড়িংসহ সাদা মাছ চাষ হয় এ সব ঘেরে। নদীর পাড় ধরে ছোট্ট একটি রিং বেড়িবাঁধ রয়েছে। ইয়াসের জোয়ারের পানিতে এবার পুরো এলাকা তলিয়ে নদীর সাথে মিশে যায়। বোঝার উপায় ছিলো না কোনটা নদী আর কোনটা ঘের।

এই অর্ধশতাধিক ঘেরে কয়েক কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। সরকারি সহয়তা না পেলে এসব ঘের চাষিদের ঘুরে দাঁড়ানো কোন অবস্থায় সম্ভব নয় বলে দাবি তাদের।

জেলা পনি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জোয়ারের চাপে বিভিন্ন পোল্ডারের প্রায় শতাধিক জায়গায় বাঁধ বিধ্বস্ত হয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। জরুরি ভিত্তিতে এ বাঁধ মেরামতের জন্য সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ভূমিকা রাখা মৎস্য চাষিরা ইয়াশের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় সাড়ে সাত হাজার ঘের পুকুর জোয়ারের পানিতে ভেসে গেছে। সরকারি হিসেব মতে প্রায় ৫৫ কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত জেলেদের মোবাইল নাম্বারসহ তালিকা প্রস্তুত করা শুরু করেছে মৎস্য বিভাগ। বরাদ্দ পেলে তাদের আর্থিক সহয়তা প্রদান করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা