সারাদেশ

পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, পাবনা: হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক পাবনার ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হয়েছে। এ কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় বেশ কিছু সামাজিক সংগঠন।

সোমবার( ৩১ মে) দুপুরে দিকে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন তারা।

ঘণ্টাব্যাপী চলা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইছামতি নদী উদ্ধার আন্দোলন ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধার আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনার সহ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলম, বাফার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শহীদুর রহমান প্রমুখ।

পরে কর্মসূচিতে অংশগ্রহণ করা নেতাকর্মীরা লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

জেলা প্রশাসক কবীর মাহমুদ এই নদী খনন কাজের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে কাজের মান সঠিক ভাবে করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আর কাজের মান সঠিক ভাবে না করা হলে এই কাজের কোন অর্থ উত্তোলন করতে দেয়া হবে বলে জানিয়ে দেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা