সারাদেশ

নড়াইলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার তুলারাম ইউনিয়নে রাস্তার পাশের ক্ষতিগ্রস্ত দোকানিরা। শনিবার (২৯ মে) সদরের তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর বাজারে সামনে এ মানববন্ধন অনুষ্ঠি হয়।

ক্ষতিগ্রস্তরা বলেন, তুলারামপুর বাজারের সামনের ব্রিজ প্রশস্ত করার কারণে আমাদের বাজারের ১২০টির অধিক দোকান অপসারণ করতে চাইলে আমরা সরকারের উন্নয়নের কাজে সহযোগিতা করি এবং ভেঙ্গে ফেলতে একমত হই। এতে আমরা আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হই। আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেতুু নির্মাণ প্রতিষ্ঠান জাইকার অধীনে ক্রসবর্ডার রোড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও ওসিজি (ওরিয়েন্টাল গ্লোবাল কনসালটেন্ট) এবং বেসরকারি পরামর্শ কেন্দ্র সমাচার যোগাযোগ করে। আমাদের ক্ষতিগ্রস্ত দোকানদারদের যাচাই করে নামের তালিকা প্রস্তুত করেন।

ক্ষকিগ্রস্তরা বলেন, ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠান দোকানদারদের ক্ষতিপূরণ দেবে বলে সোনালী ব্যাংকে আলাদা আলাদা ব্যাংক হিসাব খোলার কথা বলেন। এতে করে আরও ২/৩ হাজার টাকা ক্ষতি হয়। কিন্ত দুই বছর গড়িয়ে গেলেও আমাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এতে করে অনেক দোকানের মালিক বেকার হয়ে পথে পথে ঘুরছে।

নড়াইল সওজ সড়ক বিভাগ হতে জানা যায়, ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কালনা ব্রিজ প্রকল্পের সঙ্গে যোগাযোগ করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দোকান মালিকরা কেন ক্ষতিপূরণের টাকা পাচ্ছেনা তার সুনির্দিষ্ট কারণ আছে। ব্যবসায়ীদের প্রতিনিধিরা আমার কাছে আসলে বিস্তারিত জেনে বিধিসম্মত হলে সড়ক বিভাগের সাথে যোগাযোগ করে চেষ্টা করবো যাতে করে ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ পায়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- তুলারামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অঙ্গদ কুমার বিশ্বাস, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খুরশীদ আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মো. দেলোয়ার হোসেন লিটন,সমাজ সেবক ডা. ইন্দ্রজিত দাস।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা