সারাদেশ

ভারত ফেরত আরও ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরা আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দু'জন পুরুষ ও একজন নারী রয়েছেন। রিপোর্ট আসার পর তাদের তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জানা যায়, এ স্থলবন্দর দিয়ে গত একমাসে ১ হাজার ১৮৪ জন বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দু’জন।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘নিয়মিত যাত্রী চলাচল বন্ধ থাকলেও বিশেষ অনুমোদন নেয়া যাত্রীরা পারাপার হচ্ছেন। গত ২৬ এপ্রিল থেকে ২৮মে পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে এক হাজার ১৮৪ জন বাংলাদেশে প্রবেশ করেছেন’।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আখাউড়া স্থলবন্দর দিয়ে যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা শহরের ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ৫৫৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের করোনার পরীক্ষার জন্য নেয়া নমুনা ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাতে ৮৪টি নমুনার ফল আসে। এর মধ্যে পজিটিভ হয়েছেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থাকা তিনজন। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টিন থেকে আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘ভারতে ব্ল্যাক ফাঙ্গাস মহামারি আকার ধারণ করেছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের সেখানেই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে কেউ বাদ পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, তাদের করোনার ধরন ভারতীয় কি-না তা এখনই বলা যাচ্ছে না। তা শনাক্ত করতে করোনা পজিটিভ হওয়া ব্যক্তিদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জিনোম সিকোয়েন্সিংয়ের কোনো ফলাফল আমরা পাইনি।’

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা