সারাদেশ

রাজাপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হালিম খলিফা (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মঠবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম খলিফার স্ত্রী সুখি বেগমসহ আরও ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- নিহত আ’লীগ নেতা হালিম খলিফার স্ত্রী সুখি বেগম (৩৫), তার দুই শ্যালক লিটন তালুকদার (৪৮) ও সাইফুল তালুকদার (২৬)।

পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, মন্টু খলিফা (৪৫) ও সেলিম খান (৬০)।

নিহতের শ্যালক সাইফুল তালুকদার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো একই বাড়ির প্রতিপক্ষদের সাথে এ নিয়ে কয়েক দফায় শালিশ হলেও বিরোধের সুরাহা হয়নি। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এসব ঘটনার জেরে মঙ্গলবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, সেনা সদস্য তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম ও শাওনসহ ১৫/২০ জন্য পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে জখম করে। খবর শুনে বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে লিটন ও সাইফুলকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করে এবং অপর আহত লিটন, সাইফুল ও সুখি এবং আহত অভিযুক্ত মন্টুকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কুপিয়ে হত্যার ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা