সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ি ও বাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা তেরখাদায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এরশাদুল শেখ নামের এক ব্যক্তির গাড়ি ও বাড়ি ভস্মীভূত হয়েছে ও ১ জন আহত হয়েছে।

সোমবার (১৭ মে) সকালে তেরখাদা উপজেলার রামমাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা সিএনজি চালক এরশাদুলের মা লাইলি বেগমের হাত তালু ও পা আগুনে পুড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ করে সিএনজি চালক এরশাদুলর সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুনে সিএনজি এবং পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় প্রতিবেশিরা এসে আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় নগদ অর্থসহ প্রায় চার লাখ টাকা মূল্যের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

তেরখাদা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ জ‌হিরুল আলম জানান, তেরখাদা উপ‌জেলার কিছু সিএন‌জি চালক তা‌দের যানবাহ‌নে অবৈধভাবে ‌গ্যাস সি‌লিন্ডার যুক্ত ক‌রে ব্যবহার করছে। যার কারণে এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘট‌ছে। এলাকাবাসী এ‌গি‌য়ে না এ‌লে বড় ধর‌নের বিপর্যয় ঘটে যেত। অ‌বৈধ ভা‌বে রুপান্ত‌রিত এ যানবাহন গু‌লোর বিরু‌দ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হ‌বে ব‌লেও তি‌নি জা‌নি‌য়ে‌ছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা