সারাদেশ

সরকারি চাল আত্মসাৎ, গ্রেফতার ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: পটুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসাইন হাওলাদারকে গ্রেফতার করেছে পটুয়াখালী থানা পুলিশ। রোববার (১৬ মে) দুপুর দুইটায় শহরতলীর বসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বেলা ৩টার দিকে পুলিশের হেফাজতে আদালতে প্ররণ করা হয়।

পুলিশ জানায় ঈদুল ফিতর উপলক্ষে ১৩ই মে ছোটবিঘাই ইউনিয়নে ৪৫০ জন জেলে পরিবারকে ২ মাসের ৮০ কেজি করে মৎস্য ভিজিডির ৭২০ বস্তা চাল বরাদ্দ করা হয়। পরে বিতরণের আগেই চাল আত্মসাতের অভিযোগ উঠে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার ও ইউপি সদস্য সাইফুল ইসলাম এর বিরুদ্ধে। একপর্যায়ে চাল চোরের বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শুরু করলে সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর এসিল্যান্ড ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শনে যান।

সেখানে এলাকাবাসী, স্থানীয় চেয়ারম্যান,সকল ইউপি সদস্য ও প্রশাসনের উপস্থিতিতে চালের বস্তার হিসাব অনুযায়ী ১৩ বস্তা চালের হিসাব গড়মিল পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি জানান,তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় ঐ দিনই পটুয়াখালী সদর থানায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান,চাল চুরির নিয়মিত মামলায় ইউপি চেয়ারম্যান আলতাফ হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রকৃত রহস্য উদঘটনের চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা