সারাদেশ

 চারদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য রফতানি বন্ধ থাকবে।

সোমবার (১০ মে) আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদে চারদিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে যারা এ বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তাদের আসতে কোনো বাধা নেই। এ চারদিন রফতানি বন্ধ থাকলেও অনুমোদন নেয়া যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা