সারাদেশ

‘রোহিঙ্গাদের মতো মানবেতর জীবন কাটাচ্ছি'

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হানিফ মুন্সির বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের তিন শতাধিক ঘর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে সর্বশান্ত করার পর উল্টো মামলায় ফাঁসানো হয়েছে তাদের।

এসব অত্যাচার নির্যাতনের প্রতিবাদে রোববার (৯ মে) দুপুরে অর্ধশত নারী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের চারটি বংশের ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এ সাংবাদ সম্মেলন করা হয়। মামলার দায়েরের পর থেকেই ভুক্তভোগীরা গ্রামছাড়া হয়ে আছেন। নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন নারীরাও। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস বেগম বলেন, গত ২২ জানুয়ারি রাতে চরচারতলা গ্রামের লতিফ বাড়ি ও মুন্সি বাড়ি গোষ্ঠির মধ্যে ঝগড়া হয়।

অন্ধকারে সংগঠিত ওই ঝগড়ায় কে বা কার টেঁটার আঘাতে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি নিহত হন।

পরবর্তীতে জামাল মুন্সির বড় ভাই জাহাঙ্গীর মুন্সি বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রতিপক্ষের ওপর অমানবিক নির্যাতন চলে।

তিনি বলেন, হানিফ মুন্সির নেতৃত্বে লতিফ বাড়ি, খাঁ বাড়ি,খন্দকার বাড়ি ও নাগর বাড়ি বংশের তিন শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর লুটতরাজ চালানো হয়। ওই চার বংশের ৬০-৬৫টি প্রবাসী পরিবারও এই লুটতরাজের শিকার হয়।

নার্গিস বলেন, আমাদের ঘরে এখন ভাত খাবার জন্য থালা-বাটিও নেই। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আদালতে আমরা ৮টি মামলা করি। আদালত মামলাগুলো পিবিআই ও সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু হানিফ মুন্সির প্রভাবে মামলার তদন্ত কাজও বন্ধ হয়ে যায়। এই রোজার মাসেও আমরা নিজ বাড়িতে থাকতে পারছিনা। রোহিঙ্গাদের মতো অন্যদের বাড়ি গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।

তিনি আরও বলেন, হানিফ মুন্সি আওয়ামী লীগের দলীয় পদের অপব্যাবহার করে আমাদেরকে সর্বশান্ত করে পথে বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহানুভূতি কামনা করছি, আমাদেরকে হানিফ মুন্সির হাত থেকে বাঁচান। হানিফ মুন্সিসহ যারা লুটপাট এবং অগ্নিসংযোগ করে আমাদের পথে বসিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে চার বংশের ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সুমি আক্তার, পুতুল বেগম, মনোয়ারা বেগম, জান্নাত, লিলুফা ইয়াছমিন, রুজি বেগম বকুল বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা