সারাদেশ

শিমুলিয়া ঘাট থেকে ছাড়ল আরও দুই ফেরি

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মধ্যরাত থেকে ফেরি বন্ধের সিদ্ধান্তের পরেও আজ শনিবার মুন্সিগঞ্জে শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিবঙ্গমুখী যাত্রীদের উপচেপড়া ঢল নামে। সকাল ৯ টার পর বেলা ১২ টার দিকে শিমুলিয়াঘাট থেকে এনায়েতপুরী ও শাহ পরান নামের আরও দুটি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ নিয়ে একইদিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মোট তিনটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ফেরিগুলোতে ১২ হাজারের মতো যাত্রী পার হয়েছেন।

শনিবার (৮ মে) দুপুর ১২টায় ৩নং ঘাট থেকে এনায়েতপুরী ও ২নং ঘাট থেকে শাহ পরান বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৯টায় ৩নং ফেরিঘাট থেকে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

এদিকে ঘাট থেকে ছেড়ে যাওয়া এসব ফেরিতে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি। সকাল থেকে যাত্রীদের অত্যধিক চাপে ফেরিগুলো ছাড়তে বাধ্য হয় শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। এসব ফেরি ছেড়ে যাওয়ায় দুপুর থেকে ঘাটে চাপ কমেছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, জরুরি পণ্যবাহী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি ফেরি ছেড়ে যায়। এসব ফেরিতে অ্যাম্বুলেন্সসহ ১২ হাজার যাত্রী নদী পার হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বর্তমানে পারাপারের অপেক্ষায় ঘাটে পণ্যবাহী সাড়ে চারশর মতো গাড়ি আছে। সকাল থেকে ঘাটে আসা ১৪টি লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে ১৩টি পার করা হয়েছে। ঘাটে বর্তমানে হাজার খানেক যাত্রী অবস্থান করছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা