সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৮ মে) ভোরে পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বটতলা কচুরলতির হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল করিম (৪৪) পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের মৃত জবেদ আলী মণ্ডলের ছেলে ও জাকারিয়া হোসেন (৩১) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বটতলা কচুরলতিরহাটের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বাবুল করিম নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে, শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার একই সড়কের বাগজানা উচ্চ বিদ্যালয়ের সামনে বাজার এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় জাকারিয়া নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা