সারাদেশ

ফেরি পারাপারে অতিরিক্ত টাকা নিতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: ফেরিতে পারাপারের টিকিট কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক কর্মচারী। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালিয়ে ওই কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

শুক্রবার দুপুরে দৌলতদিয়ায় ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।

সাজা পাওয়া ওই কর্মচারীর নাম গোলাম মোস্তফা। তিনি কাউন্টারে বিআইডব্লিউটিসির টার্মিনাল তত্ত্বাবধায়ক হিসেবে কর্তব্যরত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ফেরি পারাপারের টিকিট কাউন্টার থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে কয়েক গাড়িচালক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। সত্যতা পাওয়ায় গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আজিজুল হক।

সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাও টিকিটের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার এক আওয়ামী লীগ নেতা ট্রাক পারাপারের জন্য টিকিট কিনতে যান। টিকিটের নির্ধারিত মূল্য ১ হাজার ৬০ টাকা। কিন্তু কাউন্টার থেকে ১ হাজার ২০০ টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা ছাড়া টিকিট দেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, কাউন্টারে কর্তব্যরত আনসার সদস্যরাও গাড়িচালক ও সহকারীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করেন। নির্ধারিত টিকিট মূল্যের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি নেওয়া হয়। ওই টাকা আনসার সদস্যসহ কাউন্টারে কর্তব্যরত বিআইডব্লিউটিসির স্টাফরা ভাগাভাগি করে নেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁর জানা নেই। কাউন্টার থেকে বাড়তি টাকা চাওয়ার ব্যাপারে তাঁকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বলেন, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এরপর থেকে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়াসহ অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা