সারাদেশ

ইসলাম কখনও সহিংসতার কথা বলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম ধর্ম কখনও সহিংসতার কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম।

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামে হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় স্বররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি নিজে এসে দেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি। যারা এই সহিংসতার সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। সময়মতো তাহাজ্জুদ পড়েন। কোরআন পড়েন। তাঁর হাতে বাংলাদেশ। তিনি কোরআন–সুন্নাহর বাইরে কিছু করেন না।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির (অব.), জেলা পুলিশ সুপার আবদুল মোমেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে উপজেলার রাজনগর ইউনিয়নের মধুপুর গ্রামে আওয়ামী লীগ ও হেফাজতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে হেফাজতের কর্মীদের বিরুদ্ধে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা