সারাদেশ

কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন’

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : কৃষকের ১ একর জমির বোরো ধান কেটে ঘরে তোলে দিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবন"।

বৃহস্পতিবার (০৬ মে) সকালে সংগঠনের কাউখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের নেতৃত্বে সংগঠনের ২৫ জন সদস্য জমির ধান কেটে মাড়াই করে গোলায় তোলে দেয়।

কৃষক আক্তার হোসেন বলেন, "জীবন সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে আমার ১একর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে, এতে আমার অনেক উপকার হয়েছে। এই বিপদে ছেলে মেয়ে গুলো এগিয়ে না আসলে অনেক কষ্ট হতো। আমার এই বিপদে তারা এগিয়ে আসায় আমি তাদের জন্য দোয়া করি।" অসহায় কৃষকের ধান কেটে দিয়ে স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তাদের এমন মানবিক উদ্যোগে এলাকার সাধারণ কৃষকেরা আনন্দিত। তরুণদের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সংগঠনটির উপদেষ্টা মো: জয়নাল আবেদীন জানান, এভাবেই সংকটে থাকা অন্য কৃষকদের সাধ্য মতো সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। এই সংগঠনকে অনুসরণ করে অন্যদেরও এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা