সারাদেশ

গ্রামপুলিশকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চুরিতে বাধা দেওয়ায় চোরদের ছুরিকাঘাতে আব্দুর রউফ (৩৫) নামে এক গ্রামপুলিশ খুন হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ মে) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ একই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। চার শিশুসন্তানের জনক রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শব্দর আলী জানান, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় ২-৩ জনের সংঘবদ্ধ একটি চোরের দল তার নিজ ঘরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে রউফ পরিবার ও গ্রামবাসীকে চিৎকার করে ধাওয়া করে চোরদের। এসময় চোররা ধারালো ছুরি দিয়ে রউফের বুকে আঘাত করে বাড়ির অদুরে সড়কের পাশে তার মরদেহ ফেলে রেখে চলে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তদন্ত চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা