সারাদেশ

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

নিজস্ব প্র্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলা করে শিপন মিয়া নামের মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এসময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা যায়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সেখানে উপস্থিত হন।

বুধবার (০৫ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া র‍্যাবের দায়ের করা একটি মাদক মামলার পলাতক আসামি। বুধবার রাত ১২টায় চুনারুঘাট থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা