সারাদেশ

দুষ্টমি করায় শিশুকে নির্যাতন, আসামি আটক

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : শিশু নাজমুলের (৬) সঙ্গে দুষ্টুমিতে জড়ান এক বৃদ্ধ। এক পর্যায়ে নাজমুলকে ধাওয়া করে ধরে গরুর রশির সাথে দুই হাত বেঁধে দেন তিনি। পরে পাকা রাস্তায় গরু ছেড়ে দেন। এতে গরু দৌড় দিলে শিশু নাজমুল রাস্তায় পড়ে যায়। আর গরু তাকে নিয়ে যায় টেনেহিঁচড়ে । ফলে নাজমুলের পেটসহ শরীরের বিভিন্ন অংশ ছিলে যায়।

এমন অমানবিক ঘটনার অভিযোগ উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের শওকত আলীর (৫০) বিরুদ্ধে। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নামজুল (৬) মিয়ারগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। অভিযুক্ত শওকত আলী একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

শনিবার (১মে) সকালে তাকে নিয়ে স্থানীয় ব্যক্তিরা ফেসবুকে লাইভ করলে ঘটনাটি জানাজানি হয়। এ সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

নাজমুলের পরিবার জানায়, আমরা এটার বিচার চাই। একটা বাচ্চা ছেলের সাথে কেউ এ রকম করতে পারে না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে শিবপুর থানা পুলিশের ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, শিশু নির্যাতনের অভিযোগে শওকত আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, পুলিশ এটা নিয়ে কাজ করছে। তা ছাড়া ছেলেটি অসহায়, এই বিবেচনায় তাকে সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রীসহ চিকিৎসার ব্যয়ভার নেয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা