সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় ৩ যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট-তামাবিল সড়কে ট্রাকের চাপায় তিন যুবক নিহত হয়েছেন। রোববার (২ মে) দিনগত মধ্য রাত দেড়টার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুই যুবক।

স্থানীয়রা জানান, দরবস্ত এলাকায় রাস্তার পাশে একটি ওয়ার্কশপের সামনে অবস্থান করছিলেন তিন যুবক। এসময় জাফলং থেকে সিলেটগামী একটি ট্রাক ওই এলাকা অতিক্রম করার সময় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি নয়াগ্রামের সিফত উল্লাহর ছেলে আশিক আহমদ (৩১) একই গ্রামের শহর উল্লাহ মৌলভীর ছেলে সুলতান আহমদ (৩০) এবং ওয়ার্কশপের কর্মচারী গোলাপগঞ্জের সুহেল আহমদ (৩০)। দুর্ঘটনায় সুমন ও সাহেল নামে আরো দুই যুবক গুরুতর আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওমর ফারুক বলেন, দরবস্ত বাজার সংলগ্ন সুহেল আহমদের ওয়ার্কশপে গাড়ির কাজ করাচ্ছিল আশিক ও সুলতান। রাত অনুমান দেড়টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছামাত্র রাস্তার পাশে অবস্থান করা পাঁচ যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আশিক, সুলতান ও সুহেল মারা যান। অপর দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এসময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলও গুড়িয়ে দেয় এবং দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকেও ধাক্কা দেয় বেপরোয়া ট্রাকটি। রাত পৌনে ৩টা পর্যন্ত ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার কাজ চালাচ্ছিলো পুলিশ।

এর আগে রোববার সকাল পৌনে ৭টার সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুরের ফেরিঘাটে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলে একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা