সারাদেশ

খুলনার নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় 'আনসার আল ইসলামের নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

রোববার (০২ মে) ভোরে খুলনা জেলার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, তেরখাদা দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ আবির মাহমুদ রেজা (২৮), ঝালকাঠির নলসিটি উপজেলার দহরা এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ আবু বকর সিকদার (২০), দিনাজপুরের বিরল উপজেলার মাধবকাঠি গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১), নড়াইলের লোহাগড়া উপজেলার না‌লিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং আশরাফুল ইসলাম ওরফে আবু আব্দুল্লাহ (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাব-৩, ঢাকার একটি দল অ্যাডিশনাল এসপি রিনা রানীর নেতৃত্বে খুলনা জেলার তেরোখাদা আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদের আটক করে। পরে সকালে তাদের তেরখাদা থানা পুলিশের কাছে সোপার্দ করে।।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, র‌্যাব-৩ ঢাকার একটি টিম ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন 'আনসার আল ইসলাম'র ৪ জন সদস্যকে আটক করে সকালে তেরখাদা থানায় সোপার্দ করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপার্দ করা হবে।

তিনি আরও বলেন, তারা সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা