সারাদেশ

খুলনায় গণপরিবহন চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা গণপরিবহন চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার (০২ মে) দুপুরে শ্রমিকরা সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসময় শ্রমিকরা বলেন, লকডাউনে সব কিছু খোলা রয়েছে, মার্কেট, শপিংমলসহ অন্যান্য গাড়ি চালু রয়েছে। শুধু গণপরিবহন বন্ধ। এতে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জনের পথ বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় আমরা সংসার চালাতে পারছি না। গত বছরের লকডাউনের ধাক্কাে এখনও কাটিয়ে উঠতে পারিনি। আবার লকডাউন। গত বছর লকডাউনের সময় সরকার, মেয়র জেডিএল আমাদের পর্যাপ্ত ত্রাণ দিয়েছিল। এবার লকডাউনে কেউ আমাদের ত্রাণ বা কোনো সহযোগিতা করেনি। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। খুলনায় এ সেক্টরে প্রায় ১৫ হাজার শ্রমিক জড়িত। তাদের করুণ দশা সৃষ্টি হয়েছে। সে কারণে তারা বিক্ষোভ করেছেন। সব খুলে দিয়েছে। তা হলে আমাদের এ সেক্টর কেন বন্ধ থাকবে। সরকারকে বিনীত অনুরোধ করছি আর কয়দিন পরে ঈদ। আমাদের ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে যেন খেয়ে পরে বাঁচতে পারি।

বিক্ষোভ কর্মসুচি পালনকালে নগরীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে রিকশা, ইজিবাইক, প্রাইভেটকার চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব ও খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজিত কুমার ঘোষসহ ‍নেতৃবৃন্দ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা