সারাদেশ

সেই নূরজাহান বেগমের চিকিৎসা চলছে ঢাকায়

স্বপন দেব, মৌলভীবাজার: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাত লেগেছিল নূরজাহান বেগমের মাথায়। মর্টার শেলের টুকরো মাথায় নিয়েই ৫০ বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ফলে লোপ পায় তার স্মৃতি ও বাকশক্তি।

এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে। বর্তমানে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. জাহেদ হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

অধ্যাপক ডা. জাহেদ হোসেন বলেন, নূরজাহান বেগমকে গত সোমবার (২৬ এপ্রিল) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিষয়ে পর্যবেক্ষণ ও অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিষয়টি জটিল হওয়ায় আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করব। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে নূরজাহান বেগমের সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার।

তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনামের সঙ্গে পরামর্শ করে নূরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

নূরজাহানের মূল বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তরী ইউনিয়নের আমোদাবাদ এলাকায়। বর্তমানে তাদের পরিবার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাসের নতুন বস্তি এলাকায় বাস করেন।

নূরজাহান বেগমের বড় ছেলে সৌদি আরব প্রবাসী মোবারক হোসেন বলেন, সবার কাছে মায়ের জন্য দোয়া চাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

ডা. সাঈদ এনাম বলেন, শেলের টুকরো নূরজাহান বেগমের মস্তিস্কের প্রায় এক-তৃতীয়াংশ গলিয়ে ফেলেছে, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলে 'পরেনসেফালি'। এ অবস্থায় দীর্ঘকাল বেঁচে থাকাটা বিরল ঘটনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা