সারাদেশ

চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় চেতনানাশক ওষুধ খাইয়ে এক গৃহবধূকে দুই যুবক কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মধ্য নবনীদাস গ্রামে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে ওই গৃহবধূ গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছে। থানা পুলিশ তাৎক্ষণিক বদরুল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের খোরশেদ আলম খরকুর ছেলে বদরুল মিয়া প্রায় দুই সপ্তাহ আগে তার প্রতিবেশী এক গৃহবধূর নিকট টাকা ধার নেয়। টাকা ধার নেয়ার সম্পর্কের সূত্র ধরে বদরুল প্রায়ই ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত করে। এক পর্যায়ে সে ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেয়। এতে সাড়া না পাওয়ায় বদরুল ওই গ্রামের মুদি ব্যবসায়ী নয়া মিয়ার ছেলে কুদ্দুস মিয়াসহ (৩৫) ওই গৃহবধূকে অচেতন করে দু’জনে ধর্ষণ করার পরিকল্পনা করে। গত ২৩ এপ্রিল শুক্রবার ইফতারের আগে ওই গৃহবধূ কুদ্দুস মিয়ার দোকানে নাস্তা ক্রয় করতে গেলে তাকে চেতনানাশক ওষুধ মেশানো নাস্তা দেয়া হয়। ওই নাস্তা খেয়ে শুক্রবার দিবাগত রাতে গৃহবধূ ও তার তিন সন্তান অচেতন হলে বদরুল ও কুদ্দুস দুজনে কৌশলে তার ঘরে ঢুকে ধর্ষণ করে। শনিবার সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার অনেক আগে থেকেই ওই গৃহবধূর স্বামী কাজের জন্য ফেনী জেলায় অবস্থান করছিল। বদরুলের বিরুদ্ধে এলাকায় একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ধর্ষণের মামলা হয়েছে, অভিযুক্ত বদরুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা