সারাদেশ

পরবর্তী প্রজন্মের জন্য নির্বাচন থেকে সরে যেতে চাই

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, কোম্পানীগঞ্জের মানুষ স্বস্তিতে বসবাস করতে চায়। আমার কোম্পানীগঞ্জের মানুষ মুক্ত আকাশে নিশ্বাস ফেলে এখানে বেঁচে থাকতে চায়। কোম্পানীগঞ্জের মানুষ চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দখলদারমুক্ত, দুর্নীতিমুক্ত কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠা করতে চায়।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দলীয় ব্যাপারে বলছি, এটা ওবায়দুল কাদেরের সংসার। ওনার সংসার উনি কাকে দিয়ে চালাবেন, তা শুধু উনি জানেন। আমি ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছি। আমি এটা থেকে সরব না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করব এবং আওয়ামী লীগের যারা ত্যাগী, তাদের পাশে থাকব। ভবিষ্যতে আমি কোনো নির্বাচনে যাব না। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমি নির্বাচন থেকে সরে যেতে চাই।

তিনি আরও বলেন, আর কোনো পদেও আমি যাব না। আমি চাই পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে। আমি যত দিন দায়িত্বে আছি, তত দিন যেন পরবর্তী প্রজন্ম কোম্পানীগঞ্জে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং তারা যেন কোম্পানীগঞ্জে সুনাম বয়ে আনতে পারে। এ জন্য আমার পক্ষ থেকে যেসব সহযোগিতা করা প্রয়োজন আমি সব ধরনের সহযোগিতা করব।

কাদের মির্জা বলেন, আমরা জনগণের চাহিদার প্রতি সম্মান দেখিয়ে, আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাব, আর হানাহানি নয়, আর রক্তপাত নয়, আমি আমার প্রিয় কোম্পানীগঞ্জকে একটা মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

ভাগনে সাবেক ছাত্রনেতা মাহবুব রশিদ মঞ্জুরের কথার জবাবে কাদের মির্জা বলেন, তার সব কথা বানোয়াট। আমি তাকে ছাত্ররাজনীতিতে এনেছি। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ পাওয়ার পর আমি দল থেকে তাকে বের করে দিয়েছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা