সারাদেশ

ক্ষুধার্ত কুকুরের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জের মেয়র

মানিকগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে এরইমধ্যে দেশে বন্ধ করে দেয়া হয়েছে খাবরের হোটেল রেস্টুরেন্টগুলো। এতে সাধারণ মানুষ যতটা না বিপদে পড়েছেন তার চেয়ে বেশি বিপদে পড়েছে অবলা প্রাণীকুল।

জেলা শহর মানিকগঞ্জের বেওয়ারিশ কুকুরগুলোর খাবারের উৎস এই হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় অনেক দিন ধরে কুকুরগুলো রয়েছে অনাহারে, রয়েছে দীর্ঘদিনের অভূক্ত।

অবশেষে তাদের রক্ষায় খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন মানিকগঞ্জ পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

বৃহস্পতিবার রাতে গাজী কামরুল হুদা সেলিম শহরের বিভিন্ন পয়েন্টে নিজ হাতে অনাহারে থাকা কুকুরগুলোকে খাবার তুলে দেন।

মেয়র জানান, শহরের বিভিন্ন পয়েন্টে শতাধিক বেওয়ারিশ কুকুর রয়েছে অনেক দিন ধরে অনাহারে। হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় এসব কুকুরর খাবার পাচ্ছে না। পৌর সভার অর্থায়নে এসব কুকুরগুলোকে খাবার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, যে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন কুকুরগুলোকে খাবার দিয়ে যাবো।

পরিবেশবিদ অ্যাডভোকেট দীপক ঘোষ জানান, পরিবেশ রক্ষার জন্য কুকুরগুলোকে খাবার দিয়ে জীবিত রাখা প্রয়োজন। পৌর মেয়র যেটি করেছেন তা প্রশংসনীয়। একজন মানবিক মানুষই পারেন এ অবস্থায় বেওয়ারিশ কুকুরের জন্য খাবারের চিন্ত করতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা