সারাদেশ

কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মজির উদ্দিন নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। নিহত মজির উদ্দিন একই এলাকার হায়াত আলীর ছেলে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের দক্ষিণপাড়ার মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাগুলাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন খান ও কুমারখালী থানার ওসি মজিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজির উদ্দিন শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি গরমের কারণে বাড়ি থেকে ১০০ গজ দূরে বাইরে ঘুমাতেন। সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা জমিতে (পেঁয়াজ ক্ষেতে) মজির উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয় তারা। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মজিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা