সারাদেশ

সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী কুলাউড়ায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের আখালিয়া এলাকা থেকে অপহৃত হওয়া এক স্কুলছাত্রীকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ঐ বাড়ি থেকে অপহরণকারী যুবক জায়েদ মিয়াকে আটক করে পুলিশ। সে কুলাউড়ার রাউৎগাঁও উত্তরপাড়ার মতিন মিয়ার ছেলে।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কুলাউড়া থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সিলেট শহরতলীর আখালিয়া নতুন বাজারস্থ বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাড়ি ফেরার পথে গত ১২ এপ্রিল দুপুর ১টার দিকে অপহরণ করা হয় উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে। পরে ওই স্কুল ছাত্রীর ভাই সুমন মিয়া জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মামলা নং-৫৬২ তাং-(১৪/০৪/২০২১)।

পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায় জানা যায় ভিকটিম মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন রাউৎগাঁও এলাকায় আসামি জায়েদের বাড়িতে রয়েছে। খবর পেয়ে জালালাবাদ থানার এসআই নিহারেন্দু তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের সহায়তায় আসামির বসত বাড়ি হতে ভিকটিমকে শুক্রবার ভোর সাড়ে ৪টার সময় উদ্ধার করেন। এ সময় অপহরণকারীও আটক করা হয়। আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভিকটিমকে শারীরিক পরীক্ষা করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা