সারাদেশ

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ওই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ রাজিব হোসেন (৪০)। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম জানান, ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন মোহাম্মদ রাজিব হোসেন। গত ১৭ মার্চ তার করোনা পজিটিভ হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ভেদামারী গ্রামে।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে গত ৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০ জন, মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত এই জেলায় কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে প্রাণহানী ঘটেছে ১৪১ জনের। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫৫১ জন। এর মধ্যে শুধু জেলার সদর উপজেলাতেই রয়েছে ৫ হাজার ৮২৬ জন, আর মারা গেছেন ৯৪ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনা আক্রান্তের হার শতকরা ২১.২৬ এবং মত্যুর হার ১.৪৬ শতাংশ। সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১০০ রোগী, এছাড়াও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৫৭৪ জন করোনা রোগী।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমাদের প্রত্যেককেই নিজ থেকে সচেতন হতে হবে। তবেই এই মহামারির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভাব হবে।

তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে এবং লকডাউন বাস্তবায়ন করতে সরকার যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের সকলেই তৎপর রয়েছে। জেলার নয় উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ১৫টি টিম করা হয়েছে। তারা প্রতিদিনই মানুষকে ঘরে রাখতে এবং সচেতন করতে কাজ করে যাচ্ছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা