লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
সারাদেশ

লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে ইলিয়াছ ঢালী (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। পরে রাত তিনটার দিকে শিবচর থানার ওসি মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত ইলিয়াছ ঢালী শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিক্রিরচর এলাকার মৃত ইউনুছ ঢালীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল (১৪ এপ্রিল) বিকেলে ইলিয়াছ ও তার পাশ্ববর্তী বংসের জলিল মোল্লার ছেলে শাহিনের সাথে এনার্জি ড্রিংক (স্পীড) বাজিতে মোবাইল ফোনে লুডু খেলেন।এসময় খেলায় ইলিয়াছ জয়লাভ করেন। এছাড়া ইলিয়াছ শাহিনের নিকট পূর্বের ছয়শত টাকা পাওনা ছিল। পরে ইলিয়াছ পাওনা টাকা ও বাজিকৃত স্পীড চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন ও তার লোকজন সন্ধ্যার দিকে দেশিয় অস্ত্র, লাঠি ও চাইনিজ কুড়াল এনে ইলিয়াছের ওপর হামলা করে। সন্ধার পরে ইলিয়াছের বাড়ির লোকজন জড়ো হয়ে শাহিনের লোকজনের উপর হামলা করে। এতে উভয়পক্ষের মজিবর মোল্লা (৪৫),রুবেল মোল্লা (৩৫),ইলিয়াছ ঢালী (৪০),মজিবর ঢালী (৩০),মর্জিনাসহ (২২) ৭/৮ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে রুবেল মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করা হয়।

পরে হাসপাতালে দু'পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে ইলিয়াছ ও তার লোকজন অন্যত্র চিকিৎসার উদ্দেশ্য হাসপাতাল থেকে চলে যায়। পরে রাত তিনটার দিকে ইলিয়াছকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুবেল মোল্লার পক্ষে রাতেই ইলিয়াছ সহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিহতের স্ত্রী ফাতেমা বলেন,আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।

নিহতের মা পানু বিবি বলেন,আমার ছেলেকে ওরা দশ বারজন মিলে বুকে আঘাত করছে। গোরস্তানের সাথে ঠেকিয়ে আঘাত করে মেরে ফেলছে।আমি ওদের বিচার চাই।

শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন,সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা