সারাদেশ

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াস ঢালী নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত ৫টার দিকে মারা যান ইলিয়াছ ঢালী (৪০)।

এর আগে, বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এক সংঘর্ষে আহত হন ইলিয়াছ। নিহত ইলিয়াস উপজেলার ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ডিগ্রিরচর এলাকায় কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারীর সমর্থক আব্বাস মুন্সীর সাথে অপর চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া তালুকদারের সমর্থক মজিবুর রহমানের নির্বাচনের দিন প্রভাব খাটানোকে নিয়ে কথার কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপয়পক্ষের সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হয় অন্তত ৬ জন। তাদের প্রত্যেককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুই চেয়ারম্যান প্রার্থীরা আহতদেরকে দেখতে হাসপাতালে গেলে সেখানেও উভয়পক্ষের ফের সংঘর্ষ হয়। এতে ভয়ে হাসপাতাল থেকে আহতদের মধ্যে কয়েকজন অন্যত্র পালিয়ে যায়। পরে আহত ইলিয়াছ ঢালী উপজেলার শেখপুরের সম্বুক এলাকায় শ্বশুরবাড়ি চলে যান। ভোর ৫টার দিকে সেখানে মারা যান ইলিয়াছ।

মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার সবকটি' ইউনিয়নসহ প্রথম ধাপে দেশের ৩শ' ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবার কথা ছিল। করোনাভাইরাসের প্রার্দুভাব বৃদ্ধির কারণে ১ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনে সকল নির্বাচন স্থগিতের কথা বলা হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় ইসি। করোনাভাইরাস নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত সকল প্রকার নির্বাচন বন্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা