সারাদেশ

লকডাউনেও রাঙামাটিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : লকডাউনে তৃতীয় দিনেও রাঙামাটিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন ও স্বাস্থ্যবিধি মানছে না জনগণ। জেলা প্রশাসন চেষ্টার ফলেও স্বাস্থ্যবিধি মানতে নারাজ খেটে খাওয়া মানুষগুলো। প্রশাসন বলছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হবে না। জরুরি ছাড়া দোকানপাট বন্ধ লোকাল যানবাহন বন্ধ থাকবে। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে- নিম্ন আয়ের মানুষগুলো এই লকডাউন মানতে রাজি না।

তৃতীয় দিনের লকডাউনে রাঙামাটি শহরের মধ্যে সিএনজি চলাচল করতে দেখা গেছে, রির্জাভ বাজারসহ বেশ কিছু জায়গায় দোকানপাট ও হোটেল খোলা ছিল। প্রতিদিনের ন্যায় জনগণ ঘুরাফেরা করতে দেখা গেছে। অনেকেই লকডাউনের বিপক্ষে। স্বাস্থ্যবিধি অমান্য করে কাজকর্ম দোকানপাট ও বসে বসে আড্ডা দিতে দেখা গেছে।

রির্জাভ বাজার লঞ্চ ঘাটের বেশ কিছু দিন মুজুর বলেন, কিসের লকডাউন পেটে ভাত নাই।সরকার আমাদের পেটে ভাত দেওয়ার ব্যবস্থা করলে আমরা ঘর থেকে বের হবো না। আমরা দিন মুজুর আমাদের অবস্থা কি হবে সে ব্যাপারে কি সরকার একবার চিন্তা করেছেন।
লকডাউন দেওয়ার আগে সরকারের ভেবে দেখা উচিৎ ছিল। আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাব। এছাড়া প্রতিটি লেবারের এনজিও কিস্তি আছে ওই কিস্তি দিতে না পারলে আমাদের সমস্যা আছে। বাধ্য হয়ে আমরা ঘরে থেকে বের হতে হয়েছে। এটা লকডাউন না এটা একটা জীবন যুদ্ধ বললেই চলে।

পৌর ট্রাক টার্মিনালের দিনমজুররা বলেন, লকডাউনে তাদের কোন কাজকর্ম নাই। তারা দিনে আনে দিনে খায়, বর্তমানে তাদের অবস্থা করুন। সরকার দ্রুত এই লকডাউন যেন তুলে নেয়। এ অবস্থা বিরাজ করলে আমরা না খেয়ে মারা যাব। আর যদি লকডাউন দিতেই হয় তাহলে সরকার আমাদের খাওয়া দাওয়ার ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আমরা ঘর থেকে বের হবো না।

এদিকে, লকডাউনের তৃতীয় দিনে শহরের মধ্যে প্রচুর অটোরিকশা (সিএনজি) চলতে দেখা গেছে। তবে নাম্বার ওয়ালা অটোরিকশা (সিএনজি)র চেয়ে নাম্বারবিহীন সিএনসি রাস্তায় বেশি দেখা গেছে। তারা মানছে না লকডাউন মানছে না জেলা প্রশাসনের আদেশ। এদিকে, জেলা প্রশাসন ও পুলিশ লকডাউন ঠেকাতে মাঠে তৎপর রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা