সারাদেশ

পিরোজপুরে পুলিশের সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতার লক্ষ্যে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পিরোজপুরে পথেঘাটে কাজ করছে জেলা পুলিশ। বুধবার (৭ এপ্রিল) সকাল
সাড়ে ১০টার দিকে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পৌরশহরের সিঅফিস বঙ্গবন্ধু চত্বরে মাস্ক ও লিফলট বিতরণ করা হয়। এসময় সচেতনতার জন্য মাইকিং করানো হয় ও প্রতিটি যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার লাগান জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, ডিবির অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, ট্রাফিক ইনচার্জ নাজিমুদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দেশব্যাপী পুলিশের কর্মসূচির অংশ হিসেবে সচেতনতার লক্ষে লিফলেট ও মাস্ক বিতরণ, সচেতনতার জন্য মাইকিং, স্টিকার লাগানোরসহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে জেলা পুলিশ। এরই ধরাবাহিকতায় আজ সিঅফিস বঙ্গবন্ধু চত্বরে সচেনতার জন্য আমরা এসেছি প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করবে না তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা সচেতনতায় জেলা পুলিশ সারাক্ষণ মাঠে থেকে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা