সারাদেশ

শেবাচিমের করোনা ওয়ার্ডে রোগী ভর্তির নতুন রেকর্ড 

খান রুবেল, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত এই হাসপাতালে ১১৬ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। যা করোনা মাহামারি শুরু থেকে সর্বোচ্চ বলে দাবি করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, ‘হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তির হার বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। আইসিইউ সংকটের পাশাপাশি নেই পর্যাপ্ত সাধারণ বেডের ব্যবস্থাও। ওয়ার্ডের মেঝেতে ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে নতুন রোগীদের।

আবার রোগীদের চিকিৎসা-সেবা নিশ্চিত করতে নেই পর্যাপ্ত জনবলের ব্যবস্থা। এমনকি চিকিৎসাও রয়েছেন প্রয়োজনের তুলনায় ৬০ ভাগ কম। ফলে করোনা এবং আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

শেবাচিম হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘২০২০ সালের মার্চে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়। ওই মাসে ওয়ার্ডটিতে মৃত্যু হয় একজন আর মোট চিকিৎসা গ্রহণ করেন মাত্রা ৮ জন।

তবে তার পুরোটাই উল্টো চিত্র চলতি বছরের মার্চে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তির হার কয়েক গুন বেড়ে যায়। গত মার্চ মাসে ওয়ার্ডটিতে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ৩৫১ জন। আর মৃত্যু হয়েছে ৩২ জনের।

২০২০ সালের মার্চে এই হাসপাতালের করোন ওয়ার্ডে মারা যায় ১ জন। রোগী ভর্তি ছিলো ৮ জন। অথচ এই মার্চে করোনা ওয়ার্ডে মারা গেছে ৩২ জন এবং রোগী ভর্তি ছিলো ৩৫১ জন। আবার গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে রোগী ভর্তির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এমনকি শনিবার রোগী ভর্তির ক্ষেত্রেও রেকর্ড সৃষ্টি হয়।

পসিংখ্যানে দেখা যায়, ‘শনিবার সকাল ৮টা পর্যন্ত ওয়ার্ডটিতে মোট ১শ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করেছে। শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ১১৬ জনের দাঁড়ায়। অথচ করোনার শুরুতে ২৪ ঘণ্টায় রোগী ভর্তির সংখ্যা ছিল সর্বোচ্চ ৭০-৮৫ জন পর্যন্ত। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছেন করোনা ওয়ার্ড সংশ্লিষ্টরা।

তারা জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ এবং অপরজন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাছাড়া গত ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি হয় ২০ জন। এদের মধ্যে ১৯ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এবং একজনের মৃত্যু হয়। একই সময় করোনা পজেটিভ কোন রোগী ভর্তি না হলেও আক্রান্ত হয়ে পূর্বে থেকে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। সব মিলিয়ে বর্তমানে এ হাসপাতালের করোনা ওয়ার্ডের ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন, করোনা ওয়ার্ডে ২২ জন চিকিৎসা গ্রহণ করছেন।

এদিকে, ‘সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘হাসপাতালের করোনা ইউনিটটি পূর্বে থেকেই ১৫০ শয্যা উল্লেখ্য করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাস্তবে শয্যা সংখ্যা রয়েছে ৮০টির মতো। যার মধ্যে ১২টি আইসিইউ বেড রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মতে ১২টি আইসিইউ শয্যা সচল রয়েছে। তবে রোগীদের দাবি ভিন্ন। ৮টি আইসিইউ কার্যকর থাকলেও বাকিগুলোর কার্যক্ষমতা নেই। তার মধ্যেই রোগী ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে, ‘শয্যার মতোই সংকটে রয়েছে জনবলের। হাসপাতালের আইসিইউতে তিন শিফটে মাত্র তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। আবার করোনা ওয়ার্ডে তিন শিফটে দায়িত্ব পালন করেন পাঁচজন করে মোট ১৫ জন চিকিৎসক। যা প্রয়োজনের তুলনায় ৪০ ভাগ কম বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুর রাজ্জাক।

আবার নার্সের সংখ্যটও রয়েছে অনেক। বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর অভাব সব থেকে বেশি। হাসপাতালের সরকারি কোন কর্মচারীরই দায়িত্ব পালন করছেন না ওয়ার্ডটিতে। বহিরাগতদের দিয়ে পেটে ভাতে নামমাত্র রোগী সেবার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ উঠেছে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের জন্য বলা হলেও তারা ক্ষমতা বলে তা এড়িয়ে যাচ্ছেন।

আলাপকালে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘যে হারে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে করে ভবিষ্যত খুবই ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতি সকলের সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা