সারাদেশ

আরও নতুন ৩ মামলা, গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩টি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে সহিংসতার ঘটনায় মোট ২২টি মামলা দায়ের করা হয়।

শনিবার (৩ এপ্রিল) নতুন ৩টি মামলার সবকটিই সদর মডেল থানায় দায়ের করা হয়েছে। নতুন মামলা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পৌরসভা ভাঙচুর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মামলা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অগ্নি সংযোগের মামলা, জেলা গণগ্রন্থাগার ও প্রেসক্লাব ভাঙচুরের মামলা।

এ নিয়ে শনিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনায় ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত বুধবার পর্যন্ত সরাইল থানায় একটি ও আশুগঞ্জ থানায় দুইটি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।

পুলিশের এক বিবৃতিতে জানা যায়, দায়েরকৃত ২২টি মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ২৩ হাজার লোককে আসামি করা হয়েছে। এ সহিংসার ঘটনায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।

এদিকে, হামলার ঘটনার সময় বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। পুলিশ এসব ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার পর্যন্ত হামলা, ভাঙচুর ঘটনায় সদর থানায় ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৭ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ২৩ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থাপনাগুলো পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, ভূমি কর্মকর্তা কার্যালয়, পৌরসভা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সংগীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা