সারাদেশ

পৌনে ৬ কেজি ওজনের শিশুর জন্ম!

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌনে ৬ কেজি ওজনের এক শিশুর জন্ম হয়েছে। স্থানীয় হলি ল্যাব হাসপাতালে জন্ম নেওয়া ওই শিশুর নাম রাখা হয়েছে মুয়াজ। এই শিশুকে নিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উল্লাসের কারণ হলো জন্মের সময় ওই শিশুর ওজন ছিল প্রায় পৌনে ৬ কেজি।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে গাইনী কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার শিশুর জন্মের বিষয়টি নিশ্চিত করেন।

জন্ম নেয়া মুয়াজ সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের মাস্টার বাড়ির ও অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বাশারের চতুর্থ সন্তান।

চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম এক মা প্রায় পৌনে ৬ কেজি ওজনের এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন। ওই নারীর নাম তাসলিমা বেগম। প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম ওজন ও ৫৫ সেন্টিমিটার লম্বা নিজের শিশুকে দেখে অবাকই হয়েছেন তিন সন্তানের মা তাসলিমা বেগম। স্বাভাবিক শিশুর চেয়ে মুয়াজের আকার প্রায় দ্বিগুণ।

নিজের শিশুর এমন ওজন নিয়ে জন্ম হওয়ায় কিছুটা অবাক হয়ে বাবা আবু বাশার বলেন, আমি চেয়েছিলাম আমার একটি ছোট মোটা শিশু হবে। আমার আগের শিশুগুলো নরমাল ডেলিভারি হয় এবং ওই শিশু গুলোর স্বাস্থ্যও ভাল ছিল। তিনি বলেন, নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় খুবই খুশি। আমার পরিবার ‘ধন্য’ হয়েছে। ফৌজিয়া ম্যাডামের সহযোগিতায় সিজারের পর মা ও শিশু ভাল আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে তিন সন্তানের জননী তাসলিমা বেগম বলেন, আমি আজকের দিনটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। আমি ও আমার ছেলে শিশুটি সুস্থ আছেন।

গর্ভাবস্থায় তাসলিমার সন্তানের ৪০ সপ্তাহে ৫ কেজি ৭০০ গ্রাম ওজন ছিল। ৪০ সপ্তাহ ৩ দিন পরে জন্ম হয় মুয়াজের। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড় হলি ল্যাব হাসপাতালে মুয়াজ সিজার বা অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্ম হয়েছে।

গাইনী কনসালটেন্ট ডা. ফৌজিয়া আখতার বলেন, সিজারের মাধ্যমে ছেলে শিশুটি জন্ম হয়েছে। মা ও শিশু দুইজনই সুস্থ আছেন। মুয়াজের ওজন ও আকার বাংলাদেশের শিশুদের চেয়ে প্রায় দ্বিগুণ। এর আগে কয়েক বছরের ব্রাহ্মণবাড়িয়া এক মা ৫ কেজি ৬০০ গ্রাম ওজনের এক শিশুর জন্ম দেন। তিনি গর্ভবতী মায়ের উদ্দেশ্যে আরও বলেন, গর্ভকালীন সময়ে প্রতিটি মা অন্তত চারবার গাইনী চিকিৎসকের কাছে এসে পরামর্শ নেওয়া উচিত। কারণ তাতে মা ও নবজাতক শিশুর মৃত্যুর ঝুঁকি থাকবে না।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা