সারাদেশ

নৌরুটে দ্বিগুন ভাড়ায় যাত্রী পারাপার, নেই স্বাস্থ্য ব্যবস্থা

শামীম রেজা, মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ঘাট এলাকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে নেই কোনো স্বাস্থ্য ব্যবস্থা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে নৌযানগুলোতে বাড়তি বাড়া আদায় করলেও মানছে না স্বাস্থ্যবিধি। এতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চগুলোতে ছিল না কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। কর্তৃপক্ষকে দেখা যায়নি ঘাট এলাকায়। বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়াই ঘাট এলাকা পার হতে দেয়া যায়। গণপরিবহন ও লঞ্চে দ্বিগুণ ভাড়া নিলেও অর্ধেক যাত্রী না তুলে আগের মতো পরিবহনগুলোতে দেখা যায় যাত্রী।

সংক্রমণের আতঙ্ক নিয়েই অনেকে নদী পার হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ। বেশি ভাড়ার ক্ষোভ ও মাস্ক না পরার অজুহাত জানিয়েছেন অনেকে।

আরিফ নামের এক যাত্রী জানান, স্ত্রী-সন্তানসহ নদী পার হলাম। অনিক-২ নামের লঞ্চের ধারণক্ষমতা ১৩৫ জন। গাদাগাদি করে আসলাম ১২০ জন। ভাড়াও দ্বিগুণ।

আহাম্মদ আলী নামের আরেক যাত্রী জানান, মাস্ক পরলে গরম লাগে তাই খুলে রেখেছেন তিনি।

ফল ঘাটে ফল বিক্রেতা আলিম জানায়, মাস্ক আনতে ভুলে গিয়েছেন তিনি। এ সময় বিআইডব্লিউটিএর ঘাট কর্তৃপক্ষের কাউকে ঘাট এলাকায় পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা