সারাদেশ

রুমায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দি‌কে রুমা বগা‌লেক সড়‌কের মুনলাই পাড়ার নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দুর্জয় বড়ুয়া (২৩)। তার বাড়ি বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ ঘোনা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানান, বুধবার রাত সাড়ে ৯টায় বগা‌লেক সড়‌কের মুনলাই বম পাড়া থেকে দ্রুতগতিতে মোটর সাইকেল চালি‌য়ে রুমা বাজা‌রে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রুমা খালের সেতুর নিচে গভীর খাদে পড়ে যায়। স্থা‌নীয়রা তা‌কে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে ‌গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কা‌শেম।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা